কুবির চলমান পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল

২২ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৯ PM

© ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান চূড়ান্ত পরীক্ষার বিষয়ে আগামীকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের।

তিনি জানান, আগামীকাল দুপুরে ডিনদের নিয়ে সভা ডাকা হয়েছে। সেখানেই চূড়ান্ত পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে আপাতত আগামীকালের পরীক্ষাগুলো হবে।

এর আগে করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ ডিসেম্বর থেকে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র হাতে ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার গেল যৌথবাহ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যান চুরির দায়ে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড
  • ১৯ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম 
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে এআই প্র…
  • ১৯ অক্টোবর ২০২৬
ওয়ার্ল্ড ভিশন ঢাকায় নিয়োগ দেবে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আ…
  • ১৯ অক্টোবর ২০২৬