প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও খুলবে ২৪ মে

২২ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৪ PM

© ফাইল ফটো

আগামী ২৪ মে থেকে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়েও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। সোমাবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় তিনি বলেন, আগামী ২৪ মে থেকে দেশের পাবলিক, প্রাইভেট এবং বিশেষায়িত সব ধরনের বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। আর তার এক সপ্তাহ আগে ১৭ মে আবাসিক হল খুলে দেওয়া হবে। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, সব শ্রেণিকক্ষ খোলার আগে যথারীতি অনলাইনে ক্লাস চলবে। আবাসিক হলগুলো খোলার আগে শিক্ষক-কর্মচারীদের টিকা দেওয়া হবে।

করোনা পরিস্থিতি সর্ম্পকে মন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় অনেক দেশের তুলনায় বাংলাদেশ বেশ সাফল্য অর্জন করেছে। সংক্রমণের হার কমে আসছে। টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে বড় সাফল্য দেখছি।

তিনি বলেন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ভারতে করোনার নতুন ধরণ পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি বেশি সংক্রমণ ঘটাতে পারন। এ বিষয়ে আমাদের নজর রাখতে হচ্ছে।

আবাসিক হল খুলে দেওয়ার বিষয়ে মন্ত্রী জানান, এজন্য সব বিশ্ববিদ্যালয়েরই প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনে হলের অবকাঠামো সংস্কার করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র হাতে ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার গেল যৌথবাহ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যান চুরির দায়ে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড
  • ১৯ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম 
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে এআই প্র…
  • ১৯ অক্টোবর ২০২৬
ওয়ার্ল্ড ভিশন ঢাকায় নিয়োগ দেবে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আ…
  • ১৯ অক্টোবর ২০২৬