হল খুলতে ২৪ ঘন্টার আল্টিমেটাম রাবি শিক্ষার্থীদের (ভিডিও)

২১ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৮ PM
হল ও ক্যাম্পাস খোলার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

হল ও ক্যাম্পাস খোলার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

আবাসিক হলসহ ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। আজ রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এসময় ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দেন তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলা থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবাহানের বাসভবনের সামনে অবস্থান নেয়। এসময় অন্তত দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।

শিক্ষার্থীরা বলছেন, দেশের সবকিছু স্বাভাবিক থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবেই আবাসিক হলগুলো বন্ধ রেখেছে। বিশ্ববিদ্যালয় উপাচার্যকে তারা একাধিকবার হল খেলার বিষয়ে অনুরোধ করলেও এবং স্মারকলিপি প্রধানসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না। ফেব্রুয়ারি মাসেই আবাসিক হলগুলো খোলার ঘোষণা না দিলে এই আন্দোলন থেকেই তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন।

তারা বলেন, ক্যাম্পাসের বাইরে অবস্থানের কারনেই আজ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। আমরা এখন আর ক্যাম্পাসের বাইরে নিরাপদ না। প্রশাসনের কাছে জোর দাবি, তারা যেন অতি দ্রুত ক্যাম্পাস ও হল খুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাব্বত হোসেন মিলন বলেন, ‘দেশের সবকিছুই তো চলছে। ক্যাম্পাস খুলে না দিলে শিক্ষার্থীরা সেশনজটসহ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।’

এদিকে বেলা ১২টার দিকে অবস্থান কর্মসূচি থেকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত না জানালে আগামীকাল (সোমবার) থেকে কঠোর আন্দোলনে যাবেন তারা।

ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৬
  • ২১ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের পরের দুদিন রোজা রাখা যাবে?
  • ২১ মার্চ ২০২৬
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ২৩২ বন্দী পেল ঈদের নতুন পোশাক
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ইরানে স্থল হামলার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিনে পথচারী বাঁচাতে গিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ২০
  • ২১ মার্চ ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, আবেদন…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence