চিরনিদ্রায় শায়িত খুবি শিক্ষার্থী সুমি

২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৫ PM
আফসানা আফরিন সুমি

আফসানা আফরিন সুমি © ফাইল ফটো

খুলনা নগরীর ফুলবাড়িগেট মিরেরডাঙ্গায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রথম বর্ষের ছাত্রী আফসানা আফরিন সুমি। বিকালে দাফন সম্পন্ন করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুমি। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সুমরি সহপাঠীদের সাথে কথা বলে জানা গেছে, সব সময় অন্যদের হাসিখুশি রাখতেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের ১ম বর্ষের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুমির। কিছুদিন আগে সেই সম্পর্ক ভেঙে যায়। তার বন্ধুদের ধারণা, এ কারণেই আত্মহত্যা করেছে সুমি।

সুমির মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬