জাবি ও ববিতে হামলার প্রতিবাদে খুবিতে মোমবাতি প্রজ্জ্বলন

২০ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪১ PM
কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা

কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় খুবি শিক্ষার্থী আতিদ তূর্য বলেন, কিছুদিন আগেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। গতকাল আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়রা হামলা করে। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে উক্ত দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী হামলার দ্রুত সুষ্ঠু বিচার না করায় প্রশাসন ও প্রক্টরের পদত্যাগের দাবি জানাই।

আরেক শিক্ষার্থী আশিক বিশ্বাস বলেন, আমরা চাই বিভিন্ন অজুহাত দিয়ে এড়িয়ে না গিয়ে শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তাদের আইনের আওতায় এনে দ্রুতই শাস্তির ব্যবস্থা করা হোক।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬