ডায়াবেটিস আছে, তবুও টিকা নিয়ে স্বাভাবিক আছি: ইবি ভিসি

১৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৯ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাসের টিকা নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য শেখ আবদুস সালাম। সেই সঙ্গে তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও এ সময় টিকা নেন। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কেন্দ্রে গিয়ে তাঁরা টিকা নেন।

এসময় উপাচার্য সবাইকে টিকা নিতে আহবানও জানান। তিনি বলেন, আমার ডায়াবেটিস আছে। তবুও টিকা নেওয়ার পর আমি স্বাভাবিক আছি। টিকা নিয়েছি কিনা বুঝতেই পারেনি। টিকা নিয়ে আমরা দুজনই সুস্থ আছি।

তিনি বলেন, বিজ্ঞানকে অস্বীকার করে লাভ নেয়। মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হলে বিজ্ঞানকে অস্বীকার করা চলবে না। যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বিশ্বাস করে না, মানব সভ্যতা এগিয়ে যাক চায় না, তারাই অপপ্রচার করে।

টিকা নেওয়ার আহবান জানিয়ে উপাচার্য বলেন, গুজবে কান না দিয়ে, বাস্তবতাকে মেনে নিয়ে সবাই টিকা গ্রহণ করুন। সবাইকে বলি, দ্রুত টিকা নিন এবং নিরাপদ থাকুন।

এর আগে সোমবার (১৫ ফেব্রুয়ারি) উপাচার্য টিকা নিতে নিবন্ধন করেছিলেন। তাঁর স্ত্রী রেবেকা সুলতানা শনিবার (১৩ ফেব্রুয়ারি) নিবন্ধন করেছিলেন।

সকালে বাসি পেটে পানি পানের অভ্যাস কতটা উপকারী
  • ২০ অক্টোবর ২০২৬
৩০ দিনের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুণতে হবে রোনালদোকে
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার সফরে বিরোধীদলীয় নেতার পরিবারের ৭ সদস্য, প্রস্তুত …
  • ২০ অক্টোবর ২০২৬
বিএমইউতে বিশ্ব স্পাইন ও বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালিত
  • ২০ অক্টোবর ২০২৬
যে সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
  • ২০ অক্টোবর ২০২৬
বাংলাদেশকে হারানো জিম্বাবুয়েকে পাত্তাই দিল না আফগানিস্তান
  • ২০ অক্টোবর ২০২৬