ক্যান্সার আক্রান্ত সামিয়া বাঁচতে চায়, প্রয়োজন ২০ লাখ টাকা

১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৬ AM
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সামিয়া রহমান

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সামিয়া রহমান © টিডিসি ফটো

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রী সামিয়া রহমান (১৯) লিমপোয়া ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ডাক্তারা জানিয়েছেন, তার চিকিৎসার জন্য প্রায় ১৫-২০ লাখ টাকা প্রয়োজন। বর্তমানে তিনি ভারতের খ্রিস্টান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, সামিয়া দুই বছর আগে হঠাৎ করে অসুস্ত হয়ে পড়লে তাকে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর সে সুস্থ হয়ে উঠে। পরে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সামিয়ার মা রেহান বলেন, সর্বশেষ গত নভেম্বরে হঠাৎ করে সামিয়ার মুখ ফুলে গেলে তাকে আবার হাসপাতালে নিয়ে আসি। তারপর পরীক্ষা-নিরীক্ষার পরে জানতে পারি ওর ব্লাড ক্যান্সার হয়েছে।

তবে ডাক্তাররা বলেছেন, ‘এই ক্যান্সার নিরাময়যোগ্য’। তাঁর এ চিকিৎসার জন্য ১৫-২০ লাখ টাকা প্রয়োজন।

সামিয়ার বলেন, এতো টাকা আমাদের একার পক্ষে ডোগাড় করা সম্ভব নয়। আমি আমার একমাত্র মেয়েকে চিকিৎসার অভাবে হারাতে পারবো না। আপনাদের কাছে আমি আমার মেয়ের চিকিৎসার জন্য সহায়তা চাচ্ছি।

কবি নজরুল সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক কল্যাণী ব্যাণার্জী বলেন, সামিয়ার বিষয়ে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ডিপার্টমেন্ট এবং কলেজ প্রশাসন থেকে আমার আমাদের সর্বোচ্চটুকু সহযোগিতা করবো। এছাড়াও ব্যক্তিগতভাবে তিনি সামিয়ার পরিবারকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সামিয়ার চিকিৎসার জন্য সহযোগিতা পাঠানোর ঠিকানা-

বিকাশ: ০১৯৫৫-৩৩২৯৪১ (বোন)
নগদ: ০১৯৫১-১৯০১২২ (মা)
ব্যাংক একাউন্ট: FIROJ AHMMED PATWARY (ভাই) A/C No: 20502180202367907 ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence