জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর মু. আখতারুজ্জামান

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৩:২১ PM

© টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে গতিশীল এবং সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে প্রক্টর দপ্তরসহ প্রশাসনে ব্যাপক রদবদল করা হয়েছে। নতুন করে দাপ্তরিক কার্যক্রমও বিন্যাস্ত করা হয়েছে। নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হয়েছেন মু. আখতারুজ্জামান। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মু. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন। আর প্রক্টর (ভারপ্রাপ্ত) এইচ এম তায়েহীদ জামালকে আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) করা হয়েছে। তিনি দীর্ঘ ১২ বছর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) এর দায়িত্বে ছিলেন।

এছাড়া ভাইস চ্যান্সেলর দপ্তরের উপ-রেজিস্ট্রার ও সচিব আ. মালেক সরকারকে প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) করা হয়েছে। কলেজ পরিদর্শন দপ্তরের উপ-কলেজ পরিদর্শক ইমান উদ্দিন সরকারকে তথ্য ও সেবা দপ্তরের (ওয়ানস্টপ সার্ভিস সেন্টারসহ) পরিচালক (ভারপ্রাপ্ত) করা হয়েছে। এছাড়া বিভিন্ন দপ্তরে পরিবর্তন ও দায়িত্ব বিন্যাস্ত করা হয়েছে।

এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা জরুরি
  • ২০ অক্টোবর ২০২৬
মলত্যাগ করতে সপ্তাহে একবার ডাল থেকে নামে স্লথ, শীর্ষ অলস প্…
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত, যা লিখ…
  • ২০ অক্টোবর ২০২৬
সকালে বাসি পেটে পানি পানের অভ্যাস কতটা উপকারী
  • ২০ অক্টোবর ২০২৬
৩০ দিনের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানাও গুণতে হবে রোনালদোকে
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার সফরে বিরোধীদলীয় নেতার পরিবারের ৭ সদস্য, প্রস্তুত …
  • ২০ অক্টোবর ২০২৬