প্রেমের নামে অশ্লীলতার বিপক্ষে তারা

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৫ PM
ক্যাম্পাসে ইসলামী বিশ্ববিদ্যালয়সিঙ্গেল পরিষদের বিক্ষোভ মিছিল

ক্যাম্পাসে ইসলামী বিশ্ববিদ্যালয়সিঙ্গেল পরিষদের বিক্ষোভ মিছিল © টিডিসি ফটো

‘আমরা প্রেম ভালোবাসার বিপক্ষে নই কিন্তু প্রেমের নামে অশ্লীলতার বিপক্ষে’ স্লোগানে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সিঙ্গেল পরিষদ।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে মিছিলটি শুরু করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিয়া হল মোড় এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় তারা ‘একটা একটা কাপল ধর, ধরে ধরে সিঙ্গেল কর, ইবির মাটি, সিঙ্গেলদের ঘাঁটি’, ‘মফিজ লেকে কাপল কেন, প্রশাসন জবাব চাই’, ‘পশ্চিম পাড়ায় কাপল কেন’, ‘প্রশাসন জবাব চাই, প্রেমের নামে অশ্লীলতা’, ‘মানিনা মানবোনা, হই হই রই রই, সিঙ্গেলরা গেলো কই’ স্লোগানে ফেটে পড়ে।

সমাবেশে সংগঠনটির সভাপতি ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী প্রাঞ্জলের নেতৃত্বে সহ-সভাপতি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শাহিন পাশা, সাধারণ সম্পাদক একই বিভাগের শিক্ষার্থী আশিক, যুগ্ম সাধরণ সম্পাদক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তানজির উপস্থিত ছিলেন।

এছাড়া বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনটির অর্থ সম্পাদক থিওলজি অনুষদের সালমানসহ সংগঠনটির সদস্য আল-আমিন, ইমরান ধ্রুব, সাকিব, আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬