সিট ভাড়া মওকুফের দাবি কুবির আবাসিক শিক্ষার্থীদের

১১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩২ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বন্ধ ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলসমূহ। তবে দীর্ঘদিন পর শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষায় বসতে হলের টাকাও জমা দিতে বলা হয়। হলে না থেকেও সিট ভাড়া নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ করে দেয়া হয়। পরে গত ২১ শে ডিসেম্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হয়। তবে করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন মেসের ভাড়া ৬০শতাংশ মওকুফ করলেও হলের সিট ভাড়া নিয়ে কোন সিদ্ধান্ত নেয়নি। এতে হলের আবাসিক শিক্ষার্থীদের পরীক্ষার ফি এর সাথে সিট ভাড়া দিতে হচ্ছে।

এ বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী এ.জে. রাব্বি ক্ষোভ প্রকাশ করে বলেন, “করোনাকালীন সময়ে মানবিকতার টানে ও বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে ব্যাক্তিমালিকানাধীন মেসের ভাড়া অর্ধ-মওকুফ বা কিছু কিছু ক্ষেত্রে পূর্ণ মওকুফ করা হয়েছে। অথচ আবাসিক হলগুলোতে এখনো সে ধরনের উদ্যোগ নেয়া হয়নি। এটি সত্যি অনাকাঙ্খিত। যারা সবাইকে পথ দেখালেন তারা নিজের বেলায় কিভাবে এতোটা উদাসীন হয় তা আমার জানা নেই। আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন অচিরেই এই সমস্যার সমাধান করবেন।”

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো আবু তাহের বলেন, “এটা তেমন আহামরি কোন বিষয় নয়। শিক্ষার্থীরা লিখিত আবেদন জানালে আমরা মওকুফের ব্যবস্থা করে দিব এবং ভিসি স্যারের সাথে এ বিষয়ে কথা বলব।”

ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ২০ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত, আলোচনায় থাকবে যেসব বিষয়
  • ২০ অক্টোবর ২০২৬
চলতি মাসেই সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
  • ২০ অক্টোবর ২০২৬
বট ফোর্সকে দিয়ে গালাগালির জন্য বিটিভিতে নামফলক বসিয়ে ছবি তো…
  • ২০ অক্টোবর ২০২৬
এআইয়ের যুগে চাকরি টিকিয়ে রাখতে যে ২ দক্ষতা জরুরি
  • ২০ অক্টোবর ২০২৬