জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ডিগ্রি পরীক্ষা শুরু ১৩ ফেব্রুয়ারি

১১ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ২য় বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের ২য় বর্ষ ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে। পরীক্ষা চলবে ২৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) দুপুর ২টা থেকে পরীক্ষা শুরু হবে। সারাদেশে মোট এক হাজার ৮৭৭টি কলেজের ৭০২টি কেন্দ্রে এক লাখ ৯০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী ২য় বর্ষের পরীক্ষায় অংশ নেবে।

আরো জানানো হয়েছে, পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি যেকোন সমস্যায় ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলীকে ক্যাডার করার উদ্যোগ, প্রধানমন্…
  • ২০ অক্টোবর ২০২৬
আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
  • ২০ অক্টোবর ২০২৬
কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫
  • ২০ অক্টোবর ২০২৬
‘পশু চিকিৎসক’-স্বাস্থ্য সহকারী-ধাত্রী দিয়ে প্রসব, নবজাতকের …
  • ২০ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ২০ অক্টোবর ২০২৬