করোনা টিকা নিলেন জবি উপাচার্য

১১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৫ AM
করোনা টিকা নিচ্ছেন জবি উপাচার্য

করোনা টিকা নিচ্ছেন জবি উপাচার্য

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে টিকা নেন তিনি।

জবি উপাচার্য বলেন, ভ্যাকসিন নিয়ে দেশের মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল তা কেটে গেছে। এখন দলে দলে মানুষ ভ্যাকসিন নিচ্ছে। এ ভ্যাকসিন নিরাপদ। যারা এটি নিয়ে গুজব ছড়াতে চায় তাদের কথায় না কান দিয়ে আমি বলবো সবাই ভ্যাকসিন গ্রহণ করুন।

ভ্যাকসিন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি ভ্যাকসিন নেয়ার সময় টেরও পাইনি। এখন পর্যন্ত আমি ভালো আছি। কোনো ভয় নেই। আমার কোন পাশ্বপ্রতিক্রিয়া হয়নি। এই টিকা আমাকে যেমন সুরক্ষিত করবে, তেমনি এই দেশকে করোনা থেকে সুরক্ষিত করবে।

এর আগে গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষামূলক টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃস্পতিবার দেশব্যাপী করোনা টিকা দেওয়ার পঞ্চম দিন চলছে। গতকাল বুধবার সর্বশেষ তথ অনুযায়ী, সারাদেশে এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন করোনা টিকা নিয়েছেন।

সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় কমেছে হামের সংক্রমণ, মৃত্যু ২
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৮, আবেদন শেষ ২…
  • ১১ এপ্রিল ২০২৬
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
close