জবির নতুন ক্যাম্পাসের ডিজিটাল নকশা প্রণয়ন

১০ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিকট নতুন ক্যাম্পাসের নকশা হস্তান্তর করা হয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিকট নতুন ক্যাম্পাসের নকশা হস্তান্তর করা হয় © টিডিসি ফটো

আধুনিক প্রযুক্তি ডিজিটাল ড্রোন সার্ভের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের প্রায় ২০০ একর জমির জরিপ সম্পন্ন করে এর নকশা প্রণয়ন করা হয়েছে। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের কাছে নকশাটি হস্তান্তর করা হয়।

এ সময় ড্রোনের মাধ্যমে সম্পাদিত জরিপ কাজের ভিডিওচিত্র প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। প্রকল্প এলাকার বাস্তব চিত্র, জমির সীমানা, রাস্তাঘাট, পুকুর, ডোবাসহ সব চিত্র নকশার মাধ্যমে উপস্থাপন করা হয়, যা পরবর্তীতে মাস্টার প্ল্যান তৈরির কাজে সহযোগী হবে।

নকশা হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস), প্রধান প্রকৌশলী, প্রক্টরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুরান ঢাকায় জায়গা সংকুলান না হওয়ায় কেরাণীগঞ্জের তেঘরিয়ায় প্রায় ২০০ একর জায়গায় আবাসিক হল, পর্যাপ্ত খোলা জায়গা নিয়ে অ্যাকাডেমিক ভবনসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

আবাসন সংকট কাটাতে বেদখল হল উদ্ধারের দাবিতে তুমুল আন্দোলনের মুখে ২০১৬ সালের সেপ্টেম্বরে জগন্নাথের নতুন ক্যাম্পাস অনুমোদন হয় মন্ত্রিসভায়।

ট্যাগ: জবি জবি
এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলীকে ক্যাডার করার উদ্যোগ, প্রধানমন্…
  • ২০ অক্টোবর ২০২৬
আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
  • ২০ অক্টোবর ২০২৬
কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫
  • ২০ অক্টোবর ২০২৬
‘পশু চিকিৎসক’-স্বাস্থ্য সহকারী-ধাত্রী দিয়ে প্রসব, নবজাতকের …
  • ২০ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ২০ অক্টোবর ২০২৬