ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ মরিয়ম বেগম আর নেই

০৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৬ PM
অধ্যাপক মরিয়ম বেগম

অধ্যাপক মরিয়ম বেগম © ফাইল ফটো

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মরিয়ম বেগম মারা গেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর সোহওরায়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। অধ্যাপক মরিয়ম বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার স্ত্রী।

জানা গেছে, তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন৷ মঙ্গলবার অসুস্থবোধ করায় তাঁকে দ্রুত রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান৷

গুনী এই অধ্যাপকের মরদেহ মোহাম্মদপুরের গজনবী রোডে তাদের বাসায় রাখা হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে রায়েরবাজারের গোরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক মরিয়ম বেগম ১৯৪৮ সালে ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন৷

কর্মজীবনে তিনি ঢাকা কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়াও তিনি আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন৷ কবি নজরুল কলেজের উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেন তিনি। সর্বশেষ ২০০২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬