শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সেই ৩ শিক্ষক

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৩ PM
শাস্তি পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক

শাস্তি পাওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক © ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের চাকুরিচ্যুতি ও অপসারণ আদেশের বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত। একই সাথে ওই শিক্ষককে শিক্ষকতা চালিয়ে যাওয়ার পক্ষে আদেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আদালত এ আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নিজেদের শাস্তির বিরুদ্ধে আদালতে রিট করেন ওই তিন শিক্ষক। গত ২৮ জানুয়ারি চাকুরিচ্যুতি ও অপসারণ আদেশ দিয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ‘‘খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক জনাব আবুল ফজল (বাংলা বিভাগ), হৈমন্তী শুক্লা কাবেরী (ইতিহাস বিভাগ) এবং শাকিলা আলম (বাংলা বিভাগ) এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিগত ২৮ জানুয়ারি চাকুরিচ্যুতি ও অপসারণ আদেশের বিরুদ্ধে রিট আবেদন করেছিলেন। রিটের শুনানী নিয়ে আজ মাননীয় উচ্চ আদালত খুলনা বিশ্ববিদ্যালয়ের বিগত ২৮ জানুয়ারি জারি করা আদেশের বিরুদ্ধে রুল নিশি জারী করেছেন এবং তিন শিক্ষকের শিক্ষকতা চালিয়ে যাওয়ার পক্ষে স্থিতাবস্থার আদেশ প্রদান করেছেন।’’

তিনি আরও জানান, ‘‘যেহেতু উক্ত তিন শিক্ষক এখনো তাঁদের দায়িত্ব হস্তান্তর করেননি, তাই তাঁদের খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ চালিয়ে যেতে কোন আইনি বাধা নেই। তিন শিক্ষকের প্রতি যে অন্যায় আচরণ করা হয়েছে তা কোন বিচারেই গ্রহণযোগ্য নয় এবং এটি তাঁদের একাডেমিক ফ্রিডমের উপর আঘাত।’’

ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950