বিনামূল্যে ল্যাপটপ পেলেন বিইউপির ৩৪ সুবিধাবঞ্চিত শিক্ষার্থী

০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৭ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স (এফএএসএস) কর্তৃক ৩৪ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেরকে বিনামূল্যে ল্যাপটপ বিতরণকরা হয়।

বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্সের (এফএএসএস) ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ইকবাল আজিম, এনডিসি, পিএসসি, জি+, পিএইচডি উপস্থিত থেকে এসব ল্যাপটপগুলো বিতরণ করেন।

এছাড়াও অনুষ্ঠানে সংশ্লিষ্ট অনুষদেরশিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিইউপি করোনা মহামারির শুরু থেকেই অনলাইনে ক্লাস পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করা হয়।

গ্রিল কেটে বাসায় চুরি, পূর্ব অভিজ্ঞতায় থানায় যেতে ‘অরুচি’ র…
  • ২০ অক্টোবর ২০২৬
ইন্টারভিউতে নিজের ‘শক্তি ও দুর্বলতা’ সম্পর্কিত প্রশ্নের সের…
  • ২০ অক্টোবর ২০২৬
শেরপুরে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
ঈদগাঁও-ঈদগড় সড়কে একই স্থানে এক দিনে দুই দফা ডাকাতি
  • ২০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ…
  • ২০ অক্টোবর ২০২৬
গাজীপুরে ৭৩ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন
  • ২০ অক্টোবর ২০২৬