কেন তাদেরকে প্রতিপক্ষ ভাবা হয়, প্রশ্ন বেরোবি শিক্ষার্থীদের

০৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৬ AM
বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন

বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন © টিডিসি ফটো

কোর্সের ফলাফল প্রকাশ করার পর তাতে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ফলাফল খারাপ করা হয়েছে। এ অভিযোগে বিভাগের সামনে আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে ২০১৪-১৫ সেশনের ৭ম ব্যাচের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

তাদের দাবি, অবিলম্ব এই ফলাফল পুনর্মূল্যায়ন করতে হবে। অন্যথায় সর্বাত্মক আন্দোলন কর্মসূচি পালন শুরু করবেন তারা। এসময় শিক্ষার্থীদেরকে কেন প্রতিপক্ষ ভাবা হয়, সে প্রশ্নও তোলেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে ওই ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন।

এর আগে শিক্ষার্থীরা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন বেরোবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মৌটুসি রায়। এ অভিযোগে সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে নগরীর তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

জিডিতে মৌটুসি রায় উল্লেখ করেছেন, গতকাল বিকেলে ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের ৭ম ব্যাচের ট্রান্সলেশন স্টাডিজ কোর্সের ‘কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট’ টেস্টের ফলাফল অনলাইট প্ল্যাটফর্মে প্রকাশ করেন। ফলাফল দেখে ওই ব্যাচের শিক্ষার্থী মোছা. অ্যামেলি আক্তার, আনিসুর রহমান, মোতাউল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী তার মোবাইলে এসএমএস করে নানাভাবে হুমকি প্রদান করেন।

শিক্ষার্থীরা জানায়, তারা ওই ফলাফলে কম মার্কস পাওয়ার জেরে জীবনঘাতি সিদ্ধান্ত নেবে এবং তার জন্য তিনি দায়ি থাকবেন বলে। জিডিতে মৌটুসি রায় আরও উল্লেখ করেন, ওই ব্যাচের প্রায় প্রত্যেক শিক্ষার্থী ফলাফল পুনর্বিবেচনা না করলে সর্বাত্মক আন্দোলনের হুমকি দিয়েছেন এসএমএসের মাধ্যমে। এ অবস্থায় তিনি উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘থানায় একটি জিডি হয়েছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬