ফল খারাপ হওয়ায় শিক্ষার্থীদের হুমকি, থানায় জিডি বেরোবি শিক্ষিকার

০৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৫ AM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কোর্সের ফলাফল প্রকাশ করার পর শিক্ষার্থীরা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মৌটুসি রায়। এ অভিযোগে সোমবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে মৌটুসি রায় উল্লেখ করেছেন, গতকাল বিকেলে ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের ৭ম ব্যাচের ট্রান্সলেশন স্টাডিজ কোর্সের ‘কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট’ টেস্টের ফলাফল অনলাইট প্ল্যাটফর্মে প্রকাশ করেন। ফলাফল দেখে ওই ব্যাচের শিক্ষার্থী মোছা. অ্যামেলি আক্তার, আনিসুর রহমান, মোতাউল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী তার মোবাইলে এসএমএস করে নানাভাবে হুমকি প্রদান করেন।

শিক্ষার্থীরা জানায়, তারা ওই ফলাফলে কম মার্কস পাওয়ার জেরে জীবনঘাতি সিদ্ধান্ত নেবে এবং তার জন্য তিনি দায়ি থাকবেন বলে। জিডিতে মৌটুসি রায় আরও উল্লেখ করেন, ওই ব্যাচের প্রায় প্রত্যেক শিক্ষার্থী ফলাফল পুনর্বিবেচনা না করলে সর্বাত্মক আন্দোলনের হুমকি দিয়েছেন এসএমএসের মাধ্যমে। এ অবস্থায় তিনি উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘থানায় একটি জিডি হয়েছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬