জাককানইবি উইমেন পিস ক্যাফের নতুন কমিটি ঘোষণা

০৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৮ PM

© সংগৃহীত

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) নারী শিক্ষার্থীদের সংগঠন উইমেন পিস ক্যাফে'র নতুন কার্যনির্বাহী কমিটি-২০২১ গঠিত হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

গতকাল রোববার (০৭ ফেব্রুয়ারি) উইমেন পিস ক্যাফের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, চিফ মেন্টর এবং লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অলি উল্লাহ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের (সিপিজে) একটি প্রতিনিধি দল নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মেশকাতুল জিনান এবং সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা।

১৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি ফাইজাহ ওমর তূর্ণা (ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ) জেসমিন খাতুন (হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ), সানজিদা ইসলাম ইরা (মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগ), যুগ্মসাধারণ সম্পাদক শ্রাবন্তী চাকমা (মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগ), কোষাধ্যক্ষ সাদিয়া বিনতে সিদ্দিক (হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ), সাংগঠনিক সম্পাদক রাফিয়া ইসলাম ভাবনা (ফোকলোর বিভাগ), প্রচার সম্পাদক তানজুম মোস্তফা অর্ণা (দর্শন বিভাগ) প্রমুখ।

নব নির্বাচিত সভাপতি মেশকাতুল জিনান বলেন, "উইমেন পিস ক্যাফে এক অনন্য ভালোবাসা ও নির্ভরতার রূপ আমাদের কাছে। গত এক বছরে মানসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সেমিনার, আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস, আন্তর্জাতিক শান্তি দিবসে রচনা প্রতিযোগিতা, অসহায় শিশুদের সাথে নিয়ে বসন্তবরণ, করোনাকালীন সময়ে দুস্থ নারীদের মাঝে "টোকেন অব লাভ" বিতরণ, "ডিজিটাল লিটারেসি ট্রেনিং" প্রদান, আন্তর্জাতিক নারী দিবসে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রকলা প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতাসহ প্রতিটি কাজে আমরা আমাদের সদস্য ও স্বেচ্ছাসেবীদের সবসময় সহযোগিতা পেয়েছি।"

মেশকাতুল জিনান আরো বলেন, "সবার সহযোগিতায় নতুন এ পথচলায় আপনারা আপনাদের সবটুকু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আমরা যেনো উইমেন পিস ক্যাফে জাককানইবিকে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার রোল মডেল হিসেবে গড়ে তুলতে পারি এজন্য দোয়া করবেন।"

ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950