তাসিবের চিকিৎসায় ৫ লাখ টাকা আর্থিক সহায়তা

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪০ PM
শিক্ষার্থী তাসিবের চিকিৎসার জন্য তার বাবা আর্থিক সহায়তা গ্রহণ করেন

শিক্ষার্থী তাসিবের চিকিৎসার জন্য তার বাবা আর্থিক সহায়তা গ্রহণ করেন © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় মারাত্মভাবে আহত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী তাসিব আহম্মেদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ক্লাব, সমিতি ও শিক্ষার্থীদের সহযোগিতায় পাঁচ লাখ নয় হাজার টাকা আর্থিক সাহায়তা দেওয়া হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন তার কার্যালয়ে তাসিব আহম্মেদের বাবা মো. মিলনের হাতে এ আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেন।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত তাসিব আহম্মেদ যবিপ্রবির অ্যাকউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য এখনো ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন।

অর্থ সাহায়তা দেওয়ার সময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, করোনার এই মহামারীর সময়েও তোমরা তোমাদের বন্ধুর জন্য পাঁচ লাখ টাকার অধিক তহবিল সংগ্রহ করেছো, এ জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ। আশা করি, মানুষের পাশে দাঁড়ানোর এই ব্রত ভবিষ্যতেও তোমাদের মধ্যে বজায় থাকবে।

এ ছাড়া যে সকল শিক্ষক তাসিবের চিকিৎসা তহবিল সংগ্রহে সব সময় তদারকি করেছেন, তাদেরও ধন্যবাদ জানান উপাচার্য। এরপর তাসিব আহম্মেদের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি এবং সর্বাবস্থায় তার পাশে থাকার আশ্বাস দেন।

যবিপ্রবির এআইএস ক্লাব, ম্যানেজমেন্ট ক্লাব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সাফায়েত মেমোরিয়াল ফান্ড, ফার্মেসি বিভাগের ছাত্র কল্যাণ তহবিল, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, যবিপ্রবিস্থ চৌগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, মহেশপুর ছাত্র কল্যাণ সমিতি তাসিবের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা দিয়েছে। এ ছাড়া তাসিবের স্কুল, কলেজ এবং বিশেষ করে তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা যবিপ্রবি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা, যশোর শহর, খুলনা এলাকায় গিয়ে তার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করেছে।

আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান, এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হাসান, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, এআইএস বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সালাম, তরুন সেন, প্রভাষক মো. হোসাইন আলীসহ তাসিবের সহপাঠীরা উপস্থিত ছিলেন।

তাসিব আহম্মেদের চিকিৎসার জন্য এখনো ১৫ লাখ টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার দিনমজুর বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তাসিবের বাবা। তাকে চিকিৎসা সহায়তা পাঠাতে পারেন, এই ঠিকানায়- তরুন সেন, সহকারী অধ্যাপক, এআইএস বিভাগ, যবিপ্রবি। বিকাশ: ০১৭৩৬৮৮৮২৬৮; রকেট: ০১৭৩৬৮৮৮২৬৮৯।

রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950