সস্ত্রীক টিকা নিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৩ PM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। আজ রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সস্ত্রীক টিকা নিয়েছেন তিনি।

দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একইদিনে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, শিক্ষাবিদ, চিকিৎসকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই হাসপাতাল থেকে টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহণের পর উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, টিকা গ্রহণের পর কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এটি স্বাভাবিক টিকা নেয়ার মতোই মনে হয়েছে। কোন ধরনের ভিতি নয়, সমাজের সকলেরই এই টিকা নেয়া উচিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দ্রুততম সময়ের মধ্যে টিকা এনে জনগণের মধ্যে বিতরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য।

ইন্টারভিউতে নিজের 'শক্তি ও দুর্বলতা' সম্পর্কিত প্রশ্নের সের…
  • ২০ অক্টোবর ২০২৬
শেরপুরে মানব পাচার মামলার আসামি গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
ঈদগাঁও-ঈদগড় সড়কে একই স্থানে এক দিনে দুই দফা ডাকাতি
  • ২০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জনসভাস্থলের পাশের পুকুর থেকে যুবকের মরদেহ উদ…
  • ২০ অক্টোবর ২০২৬
গাজীপুরে ৭৩ অসচ্ছল নারী পেলেন সেলাই মেশিন
  • ২০ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের সমালোচনা, মিসরের কোচসহ ৩ ফুটবলারকে শাস্…
  • ২০ অক্টোবর ২০২৬