আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: কুবি শিক্ষক সমিতি

০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৩০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক প্রতিবেদনটি মিথ্যা, মানহানিকর, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বাংলাদেশবিরোধী আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শনিবার (৬ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আল জাজিরার এই প্রতিবেদনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যার উন্নয়নের ধারাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যড়যন্ত্রমূলক ভাবে তৈরি করা হয়েছে। প্রতিবেদনটি ভিত্তিহীন কিছু ডকুমেন্টস, কিছু ব্যক্তি যাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের সাথে কোন সংশ্লিষ্টতা নাই, কোন দলীয় পরিচয় নাই তাদেরকে টার্গেট করে বানানো কয়েকটি অডিও ভিডিও ক্লিপ, বিভিন্ন দাপ্তরিক, সামাজিক এবং ব্যাক্তিগত ইভেন্টস ও ছবি একত্রিত করে প্রযুক্তি ব্যবহার করে নিখুঁত এডিটিং এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড, সাউন্ড ও ভয়েস দ্বারা উপস্থাপন করা হয়েছে।

‘‘প্রতিবেদনে আল জাজিরা নিজে যাকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা দিয়েছে তার প্রলাপের উপর ভিত্তি করে একটি রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবেদনে তৈরি করা একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জন্য চরম দায়িত্বহীনতার পরিচায়ক।’’

এতে বলা হয়েছে, প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিকর সিরিজ ছাড়া আর কিছুই নয়। যা মূলত উগ্রবাদী সংগঠন বিএনপি জামায়াতের সঙ্গে কুখ্যাত ব্যক্তিদের যোগসাজশে তৈরি রাজনৈতিক অপপ্রচার। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই প্রতিবেদনটি প্রত্যাক্ষান করছে।

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950