শিক্ষায় করোনার ধাক্কা সামলানোই বড় চ্যালেঞ্জ: অধ্যাপক আইকে সেলিম

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৮ PM
নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান © টিডিসি ফটো

ঢাকা কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেছেন, শিক্ষার্থী এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে কলেজের সবাইকে নিয়ে একসাথে কাজ করবো। করোনা পরবর্তীতে শিক্ষা কার্যক্রম চলমান করে জড়তা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই এখন আমার কাছে বড় চ্যালেঞ্জ বলে এসময় মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৩ ফেব্রুয়ারি) নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন অধ্যাপক আইকে সেলিম।

অধ্যাপক আইকে সেলিম আরও বলেন, বর্তমান সময়ে জ্ঞান-বিজ্ঞানের কল্যাণে পৃথিবীর যেভাবে এগিয়ে যাচ্ছে সেই তুলনায় শিক্ষার গুণগত মান নিশ্চিত করা জরুরি। সেই লক্ষ্যে আমরা কাজ করবো।এর বাহিরে সাত কলেজের চলমান সমস্যাগুলো নিয়েও যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সচল অবস্থা আনতে সর্বাত্মক প্রচেষ্টা করবো। এসব ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করছি।

সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, এবং সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নতুন অধ্যক্ষকে বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন, ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ডক্টর আব্দুল কুদ্দুস সিকদার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, অন্যান্য শিক্ষক মন্ডলী সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, গত বছরের ২৫ নভেম্বর ঢাকা কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ ঢাকা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন হন। যার ফলে অধ্যক্ষের পদ শূন্য হয় এবং নতুন করে এই নিয়োগের মাধ্যমে প্রফেসর আইকে সেলিম উল্লাহ খোন্দকারকে অধ্যক্ষ নিযুক্ত করা হয়। অধ্যক্ষ পদ শূণ্য অবস্থায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন।

এদিকে, ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকারকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি জারি কর হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে ওই বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এ কর্মকর্তা পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন। এর একদিন পর আজ কলেজে যোগদান করেন অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার।

পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950