বেরোবিতে বিভাগীয় প্রধান নিয়োগের দাবি

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৬ PM
বেরোবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বেরোবিতে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আইন অমান্য করে উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ বিভাগীয় প্রধানের পদ নিজের দখলে রেখেছেন অভিযোগ করে এর প্রতিবাদে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নিজ বিভাগের শিক্ষককে বিভাগীয় প্রধান নিয়োগ এর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালেও উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ জোরপূর্বক বিভাগীয় প্রধানের পদ দখল করে বিভিন্ন জটিলতার সৃষ্টি করেন। কিন্তু শিক্ষার্থীদের শক্ত অবস্থানের পরিপ্রেক্ষিতে উপাচার্য বিভাগীয় প্রধানের পদ ছেড়ে বাধ্য হন।

বক্তারা অভিযোগ করে বলেন, উপাচার্য এর আগে বিভাগীয় প্রধানের দায়িত্বে যখন ছিলেন শিক্ষার্থীদের সংগঠনের অর্থ জার্নাল প্রকাশের নামে অবৈধভাবে উত্তোলনে করেন কাউকে না জানিয়ে। আবার জার্নাল প্রকাশ করে সেই জার্নাল জোরপূর্বক শিক্ষার্থীদের ক্রয় করাতে বাধ্য করেন। এমন তিক্ত অভিজ্ঞতায় আবার ফিরতে চান না বলে উল্লেখ করে উপাচার্যকে দ্রুত বিভাগীয় প্রধানের পদ থেকে সরে গিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে বিভাগীয় প্রধান নিয়োগের আহবান জানান শিক্ষার্থীরা। অন্যথায় পূর্বের মতো আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ার করেন তারা।

গত ১৪ জানুয়ারি ২০২১ সালে লোকপ্রশাসন বিভাগে বিভাগীয় প্রধানের মেয়াদ পূর্ণ করেন ওই বিভাগের শিক্ষক যুবায়ের ইবনে তাহের।

‘জায়গা না পেয়ে গেটে বসেছিলাম, দুর্ঘটনার পর বালির মধ্যে পা আ…
  • ২০ অক্টোবর ২০২৬
যশোরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজারে মিশুকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
  • ২০ অক্টোবর ২০২৬
আরও কঠোর নজরদারিতে আসছেন প্রাথমিক শিক্ষকরা
  • ২০ অক্টোবর ২০২৬
নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক
  • ২০ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের…
  • ২০ অক্টোবর ২০২৬