প্রধানমন্ত্রীকে জবি কর্মচারীদের খোলা চিঠি

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি খোলা চিঠি পাঠিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩০০ কর্মচারী। চিঠিতে কর্মচারীরা তাদের নির্মম জীবনযাবনের কথা উল্লেখ করে হাজিরা ভিত্তিক চাকরি স্থায়ীকরণের আবেদন জানান। বুধবার প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো এক খোলা চিঠির মাধ্যমে এ আবেদন জানায় দৈনিক মুজুরী ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

খোলা চিঠিতে কর্মচারীরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মমতাময়ী মা হিসেবে আপনি বাংলাদেশ ও বিশ্বের কাছে পরিচিত। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (দৈনিক হাজিরা ভিত্তিক) মাস্টার রোলে নিয়োজিত প্রায় তিনশত কর্মচারী খুব কষ্টে জীবনযাপন করছি। আমরা দৈনিক ৫০০ (পাঁচশত) টাকা বেতনে চাকরি করি। এর মধ্যে কেউ কেউ আমরা ১০ থেকে ১২ বছর ধরে চাকরি করছি।

মাসে ১৮ অথবা ২০ দিন হাজিরায় আমাদের মাসিক বেতন দাঁড়ায় নয় কিংবা দশ হাজার টাকা। এর মধ্যে দুই ঈদ এবং শীত ও গ্রীষ্মকালীন সময়ে আমাদের মাসে ৮ দিনের মতো হাজিরা হলে বেতন দাঁড়ায় ৪ হাজার টাকা। এই পরিমাণ অর্থ দিয়ে আমরা আমাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে অপারগ।

বর্তমানে দৈনন্দিন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের তুলনায় আমাদের মাসিক এ অর্থ খুবই নগন্য। মাস শেষে আমাদের অনেকের কাছে হাত পাততে হয়। বাবা হিসেবে সন্তানের নূন্যতম চাহিদা পূরণ করতে না পারলে এর চেয়ে কষ্টের আর কিছুই হতে পারে বলে চিঠিতে উল্লেখ করেন তারা।

চিঠিতে আবেদন জানিয়ে কর্মচারীরা বলেন, মমতাময়ী মা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের চাকরিটা স্থায়ীকরণে পদক্ষেপ নিলে আমরা ৩০০ কর্মচারীর সাথে ৩০০ পরিবারের প্রায় ১২ থেকে ১৫শ লোক দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারব। এ বিষয়ে মমতাময়ী মায়ের দৃষ্টি আকর্ষণ করছি।

রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950