কুবি শিক্ষকদের গবেষণায় দক্ষতা বাড়াতে কর্মশালা

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫৮ PM
কুবিতে শিক্ষকদের নিয়ে গবেষণা কর্মশালায় অতিথিরা

কুবিতে শিক্ষকদের নিয়ে গবেষণা কর্মশালায় অতিথিরা © টিডিসি ফটো

গবেষণায় দক্ষতা বাড়াতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিজ্ঞান অনুষদভুক্ত সব বিভাগের শিক্ষককে নিয়ে ‘রির্সাচ মেথডলজি এবং কম্পিউটেশন মেথডস অব ডাটা এনালাইসিস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাস রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার। কর্মশালা সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, এখানে যোগদানের পর অনেক কিছুর অভাব দেখেছি। সে অভাব দূর করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন বিভাগকে উন্নত করতে প্রয়োজনীয় অর্থ অনুদান দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, আমরা আমাদের স্বল্প সামর্থ্য নিয়ে এগিয়ে চলেছি। আপনারা গবেষণামূলক কাজে আরও মনোনিবেশ করুন। আপনারা কাজ দেখালে এ বিষয়ে আরও অনুদান আনতে পারবো। এসময় তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা, সুন্দর পদ্ধতিতে জ্ঞান আহরনে এই প্রশিক্ষণ খুবই প্রয়োজন।

‘জায়গা না পেয়ে গেটে বসেছিলাম, দুর্ঘটনার পর বালির মধ্যে পা আ…
  • ২০ অক্টোবর ২০২৬
যশোরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজারে মিশুকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
  • ২০ অক্টোবর ২০২৬
আরও কঠোর নজরদারিতে আসছেন প্রাথমিক শিক্ষকরা
  • ২০ অক্টোবর ২০২৬
নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ছেলে আটক
  • ২০ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের…
  • ২০ অক্টোবর ২০২৬