ইবি ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি: উপাচার্য

০২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৩ PM
প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত চলমান ও ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম

প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত চলমান ও ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে আগামী ৪ ফেব্রুয়ারি সিদ্ধান্ত নেবে প্রশাসন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত চলমান ও ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সিদ্ধান্ত হবে কবে, কিভাবে ভর্তি পরীক্ষা নেওয়া যায়।

বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খোলার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, সরকারি সিদ্ধান্তের সাথে সমন্বয় রেখে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। সরকার বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিলে শিক্ষা কার্যক্রম এবং হল খোলার বিষয়ে  আমরা ব্যবস্থা গ্রহণ করব।

উপাচার্য বলেন, আমরা প্রায় ১ বছর করোনা মহামারীর মধ্যদিয়ে মূল্যবান সময় অতিবাহিত করেছি। গত ৩ সপ্তাহ ধরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃত্যুর হার হ্রাস পাচ্ছে। তবে সরকার এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে।

উপ-রেজিস্ট্রার ড. নওয়াব আলী খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, আইন অনুষদের ডিন প্রফেসর ড. হালিমা খাতুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. নজিবুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মেহের আলী এবং প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন । এছাড়া বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, বিভিন্ন পরিচালক ও প্রশাসকেরা উপস্থিত ছিলেন।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শাহিনুর রহমান বলেন, খুব তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক দুরুত্ব বজায় রেখে শিক্ষার্থীদের কিভাবে সুরক্ষা দিতে পারি তার পরিকল্পনা ও পূর্ব প্রস্তুতি আমরা গ্রহণ করব।

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী 
  • ২০ অক্টোবর ২০২৬
রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী
  • ২০ অক্টোবর ২০২৬
রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় প…
  • ২০ অক্টোবর ২০২৬
বরগুনায় চলছে দেশের সর্ববৃহৎ মহাকাশ ক্যাম্প
  • ২০ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের গ্রেড ব্যবধান প্রধানমন্ত্রী বুঝতে পারছেন…
  • ২০ অক্টোবর ২০২৬
আগে আওয়ামী লীগ যা করত, এখন বিএনপি তাই করছে: জামায়াত
  • ২০ অক্টোবর ২০২৬