মীম হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানবন্ধন

০১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৮ PM
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পেছন থেকে মীম নামে এক কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিকাল ৫টা সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ১০ম ব্যাচের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অঞ্জন রাণা গোস্বামী বলেন, মীম হত্যার দায় এই বিদ্যমান ব্যবস্থার। ভাষার মাসে স্বাধীনতার এত বছর পরও আজ আমার বোন মীমের রক্তে শহীদ মিনার রঞ্জিত। এর দায় রাষ্ট্র কোনো ভাবেই এড়াতে পারে না।

সাবেক ছাত্রনেতা রুহুল আমীন বলেন, এই মৃত্যু মেনে নেওয়া যায় না। মীমের এই পরিণতি সমগ্র বাংলাদেশকেই লজ্জিত করে। আমরা এই ধারাবাহিক হত্যাকাণ্ডের বিচার চাই।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ইংরেজি ১০ম ব্যাচের শিক্ষার্থী কেএম মুত্তাকী সমাপনী বক্তব্যে বলেন, মীম হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাষ্ট্রীয় নিরাপত্তা বেষ্টনীর ভেতরেও তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়, এমন ঘটনাও আমরা দেখেছি। এই ধরণের ঘটনাপ্রবাহ সমাজ এবং রাষ্ট্রে বিরাজমান বিচারহীনতা এবং সামাজিক-সাংস্কৃতিক অবক্ষয়ের কারণেই সংগঠিত হচ্ছে। এবং এই অবক্ষয়ের দায় শাসকশ্রেণীর।

দেশের সর্বস্তরে নারী-পুরুষ সকলের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে তিনি বলেন, বিদ্যমান স্বৈরতান্ত্রিক ক্ষমতাকাঠামোকে আঘাত করতে হবে। আঘাতের মধ্য দিয়েই সমাজ পরিবর্তের লড়াইকে বেগবান করতে হবে।

উক্ত মানববন্ধনে নৃবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আসমানী আশার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে চারুকলা বিভাগের শিক্ষার্থী সাফিয়া নূরসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

ফের বিশ্বকাপ টিকিটের দাম বাড়াল ফিফা
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকে বসল ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
চার সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
close