দাম্পত্য কলহের জেরে ইবির সাবেক ছাত্রীর আত্মহত্যা

০১ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৭ AM

© ফাইল ফটো

দাম্পত্য কলহের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই শিক্ষার্থীর নাম তাকিয়া তাসনিম বৃষ্টি (২৮)।

গত সোমবার (২৮ জানুয়ারি) নাটোরের বাগাতিপাড়ার নুরপুর মালঞ্চ গ্রামে তার শ্বশুর বাড়িতে আত্মহত্যা করেন। জানাজা শেষে শনিবার (৩০ জানুয়ারি) তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। 

জানা যায়, ওই ছাত্রীর পরিবারে তার বড় বোন বিবাহ বিচ্ছেদের পর থেকে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তার পিতা-মাতা উভয়ই বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন। কিছুদিন আগেই ওই ছাত্রীর বিয়ে হয়। কিন্তু স্বামীর কোনো চাকরি না থাকায় দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। এ থেকে বিবাহ বিচ্ছেদ হতে পারে এবং তখন তাকেও বড় বোনের মতো পরিবারের বোঝা হতে হবে এমন আশঙ্কা থেকে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণ করছেন পরিবারের সদস্যরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনিছুর রহমান বলেন, ২৮ জানুয়ারি আত্মহত্যা করলেও আমরা ৩০ জানুয়ারি বিষয়টি জানতে পেরেছি। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করা একজন শিক্ষার্থীর এমন মৃত্যু খুবই দুঃখজনক।

৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950