মার্কেটে তালা দিলেন জবি ছাত্রলীগ নেতারা

৩১ জানুয়ারি ২০২১, ০৯:৪৩ PM
জবির সামনের শাপলা মার্কেট

জবির সামনের শাপলা মার্কেট © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে একটি মার্কেটে তালা ঝুলিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগের নেতারা। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ক্যাম্পাসের সামনে সিরাজ মার্কেট নামে একটি মার্কেটের মালিকানা নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলছে। ক্ষমতার পালাবদলে মার্কেটের দখল পরিবর্তন হয়। ক্যাসিনোকাণ্ডে আলোচিত রুপম-এনুর বাবা সিরাজের নামে একটি ব্যানার দীর্ঘদিন মার্কেটটির প্রধান ফটকে ঝুলিয়ে তাদের দখলে ছিল। ক্যাসিনোকাণ্ডে রুপম-এনু গ্রেফতার হলে মার্কেট মালিক সমিতি এর নাম ’শাপলা মার্কেট’ এ পরিবর্তন করে দখলে নেয়।

গত বছরে রুপম-এনুর লোকজন আবার দখলে নিলে বর্তমান মালিক সমিতি ডিসেম্বরে ফের দখলে নেয়। মার্কেটটির মালিকানা নিয়ে রুপম-এনু ও বর্তমানে একটা মামলা ১ম যুগ্ম আদালতে চলমান আছে। মোকাদ্দমা নং ৪২৪/২০১৯।

প্রত্যেক্ষদর্শীরা জানান, জবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম টিটন, যুগ্ম সাধারণ তারেক আজিজ, শান্ত নাজমুল বাবু, হোসনে মোবারক রিসাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফরাজি, সৈয়দ শাকিল, সহ সম্পাদক আনোয়ার সজীব মার্কেটের কয়েকটি দোকানের দাবিতে মার্কেটের দোকান বন্ধ করে প্রধান ফটকে তালা দেন। পরবর্তীতে বর্তমান মালিক সমিতিতে এসে সমাঝোতায় এসে তালা খোলে।

বর্তমান দখলে থাকা ‘শাপলা মার্কেট’ সমিতির সভাপতি শফিকুল ইসলাম বলেন, এক দোকানদারের সাথে ঝামেলার কারণে জবি ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান ফটকে তালা দেয়। পরবর্তীতে ঘটনাটির সমাধান হয়েছে।

তবে ঘটনাটির সাথে জড়িত থাকা ছাত্রলীগের নেতারা ঘটনাটির অস্বীকার করেন।

সবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল বলেন, মার্কেটে মামুন নামের এক দোকানদার বিএনপি-জামাত ও ছাত্রদলকে পৃষ্ঠপোষকতা করেন। মামুনের দোকানে ছাত্রদলের নেতারা আড্ডা দেন। এছাড়া ছাত্রদলকে প্রতি মাসে মাসোয়ারা দেন এবং বিশ্বদ্যিালয়ের তথ্য পাচার করেন। এ কারণেই আমারা মামুনকে ধাওয়া দেই।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬