কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ভার্চুয়াল সভা

৩১ জানুয়ারি ২০২১, ০৬:১৭ PM
কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা

কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা © টিডিসি ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু পরিষদের একাংশের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল ১১টা থেকে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশে প্রত্যাবর্তন করেন। দিবসটি উপলক্ষে কুবি এই আলোচনা সভার আয়োজন করে।

এসময় বঙ্গবন্ধু পরিষদ একাংশের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তিনি যেই দিন দেশে ফিরে আসলেন সেইদিন বাংলার মানুষ একটা স্বাধীন দেশ পেল। বঙ্গবন্ধু বাংলার মানুষের জন্য অনেক অক্লান্ত প্ররিশ্রম করে গেছেন। কিন্তু আজকে আমরা সেই বঙ্গবন্ধুকে ভালো করে চিনি না, জানি না। আমি বলতে চাই তাকে ভালো করে চেনার জন্য জানার জন্য তাকে পাঠ করতে হবে এবং তার আদর্শকে অনুসরণ করতে হবে।

পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইনের সঞ্চালনায় আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ড. লিয়াকত হোসেন মোড়ল এবং ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্যারিসের দাঙ্গায় মেসির আর্মব্যান্ড ‍ও সই করা জার্সি চুরি 
  • ২০ অক্টোবর ২০২৬
হোটেল সোনারগাঁও নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন…
  • ২০ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির অগ্রগতি জানালেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচ…
  • ২০ অক্টোবর ২০২৬
করপোরেট ব্যাংকিং বিভাগে নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ব্যাংক, আব…
  • ২০ অক্টোবর ২০২৬
বাংলা-ইংরেজি-সাধারণ জ্ঞানের জন্য কী পড়বেন, কোন বই পড়বেন?
  • ২০ অক্টোবর ২০২৬
ফিদেল কাস্ত্রোর ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল…
  • ২০ অক্টোবর ২০২৬