খুবি কর্তৃপক্ষকে সেই ৩ শিক্ষকের আইনি নোটিশ

৩১ জানুয়ারি ২০২১, ০২:২৫ PM

© ফাইল ফটো

এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত এবং দুই শিক্ষককে অপসারণ আদেশ প্রত্যাহার চেয়ে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) তাদের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, রেজিস্ট্রারসহ ১০ জনের বরাবরে এ নোটিশ পাঠান। নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে ওই তিন শিক্ষকের বরখাস্ত ও অপসারণ আদেশ প্রত্যাহার করতে বলা হয়েছে।

বরখাস্ত শিক্ষক হলেন— বাংলা ডিসিপ্লিনের সহকারী শিক্ষক মো. আবুল ফজল। আর যাদের অপসারণ করা হয়েছে তারা হলেন- ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলম।

এ ব্যাপারে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, ওই তিন শিক্ষককে ২৩ তারিখ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বরখাস্ত এবং অপসারণের সিদ্ধান্ত হয়। পরে ২৮ জানুয়ারি এ বিষয়ে চিঠি ইস্যু করেন রেজিস্ট্রার। ওই চিঠি প্রত্যাহার চেয়ে এ নোটিশ পাঠানো হয়।

তিনি আরও জানান, নোটিশে শিক্ষকরা আইনি বিভিন্ন ব্যত্যয়ের অভিযোগ ছাড়াও সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশে, বিনা কারণে কোনো প্রমাণ ছাড়াই গুরুদণ্ড দেওয়ার অভিযোগ তুলেছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন স্থগিত রাখা…
  • ২০ অক্টোবর ২০২৬
৭ বছর পর জানুয়ারিতে নোবিপ্রবির ৩য় সমাবর্তন, রেজিস্ট্রেশনের…
  • ২০ অক্টোবর ২০২৬
ফিফা র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ
  • ২০ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ব্র্যাক ব্যাংকে, আবেদন ২৬ অক্টোবর প…
  • ২০ অক্টোবর ২০২৬
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না: প্রধানমন্…
  • ২০ অক্টোবর ২০২৬
ফ্রান্সের পর এবার বিক্ষোভে উত্তাল ইতালি, কী হচ্ছে ইউরোপের দ…
  • ২০ অক্টোবর ২০২৬