বাঁধন ববি ইউনিটের সভাপতি বাকীবিল্লাহ, সম্পাদক সোহেল

২৯ জানুয়ারি ২০২১, ১০:০৯ PM

© টিডিসি ফটো

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট (বরিশাল জোন)-এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী মো. বাকীবিল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোহেল রানা।

শুক্রবার সন্ধ্যায় বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট (বরিশাল জোন) কর্তৃক আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর- ২০২০ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি বন্যা ফাতেমা। নতুন কমিটিতে জোনাল প্রতিনিধি হয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম সাগর।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে সানজিদা তানজীম, তারানা জাহাঙ্গীর মীম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, সহ-সাংগঠনিক সম্পাদক সাবিত আহমেদ, কোষাধ্যক্ষ সিবাত আহমেদ, প্রচার সম্পাদক ইমরুল কায়েস, দপ্তর সম্পাদক কামরুল হাসান, তথ্য ও শিক্ষা সম্পাদক জুবাইদা জুটি এবং কার্যনির্বাহী পদে আরাফাত জাহান ইয়ানা, প্রিয়াংকা রায়, ইকবাল হোসাইন, স্মরণীয়া হালদার এবং সুজন মিয়া নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. মো. খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া, বাঁধনের উপদেষ্টা লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত জাহান লিজা, উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল হোসেন, বরিশাল জোনের সদস্য সচিব মো. শহিদুল ইসলামসহ বাঁধনের শুভাকাঙ্ক্ষী ও কর্মীবৃন্দ।

১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা প্রতিমন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবি প্রথমবর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬