ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্বে শামীম-আশফাক-জহির

২৯ জানুয়ারি ২০২১, ০৮:২১ AM
শামীম, আশফাক ও জহির

শামীম, আশফাক ও জহির © সংগৃহীত

বঙ্গবন্ধু পরিষদের ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মালেক স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের শুরু হয়।

৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন বিভাগের শাখা কর্মকর্তা মো. শামীম হোসেন খানকে সভাপতি, ইংরেজি বিভাগের প্রভাষক আশফাক আখতারকে সহ-সভাপতি এবং আরবী বিভাগের প্রভাষক মো. জহিরুল ইসলাম খানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

তাছাড়া কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক মো. অজিউল্যাহ, মো. মুশফিকুর রহমান ফিরোজ ও সাদেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুল ইসলাম হাফিজ, দপ্তর সম্পাদক মো. আবদুল হান্নান সাব্বির, প্রচার সম্পাদক সালা উদ্দিন প্রধান, উপ-প্রচার সম্পাদক অমিতাব বিশ্বাস, অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন, উপ-অর্থ সম্পাদক মাসুদ রানা, আইন বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, উপ-আইন বিষয়ক মো. আব্দুল্লাহ আল জাফর, মুক্তিযোদ্ধা সম্পাদক মো. শরিফুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসিফ মাহমুদ, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মুরাদ হোসেন, উপ-গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবাংশ রঞ্জন নন্দীকে করা হয়েছে।

কমিটিতে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে জাহান উদ্দিনকে, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে রুমি কিসলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আবদুস সালাম বাসেত, উপ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাসিবুর রহমান সাগর, সাহিত্য বিষয়ক সম্পাদক পদে মিজানুর রহমান, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক পদে তানজির আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ফখরুল ইসলাম, উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. সফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে হাকিমুন নাহার, উপ-মহিলা বিষয়ক সম্পাদক পদে ফারজানা তানিয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে মো. রেজাউল ইসলাম, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে মাে. দিদারুল্লাহকে মনোনীত করা হয়েছে।

এছাড়া আরো ১০ জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে। তারা হলেন— মােশারফ হােসেন, শেখ রায়হান, ফয়সাল কবির, মাে. সুমন আলী, মুহাম্মদ হাসানুজ্জামান, মাহবুবুর রহমান, আসাদুজ্জামান, মনির হােসেন, সােমা আক্তার ও আব্দুল গফুর।

এদিকে, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের কমিটির অনুমোদন শেষে নতুন দায়িত্ব পাওয়া সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মালেকর বাসায় উপস্থিত হয়ে তার প্রতি কৃতজ্ঞতা জানান।

সাধারণ সম্পাদক এস এম মালেককে ফুলের তোড়া দেওয়া হচ্ছে

পরে সভাপতি শামীম খান গণমাধ্যমকে বলেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তার কোন বাত্যয় হবে না। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল ফাযিল কামিল ও ডিগ্রী মাদ্রাসাগুলোতে মুক্তিযুদ্ধোর চেতনায় উজ্জীবিত করবো এটাই হবে আমার প্রথম কাজ।

৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950