ববি কর্মকর্তা পরিষদের সভাপতি গোলাপ, সম্পাদক হাসান

২৮ জানুয়ারি ২০২১, ১১:৫৮ PM
সভাপতি ও সম্পাদক

সভাপতি ও সম্পাদক © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কর্মকর্তা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন বাহাউদ্দীন গোলাপ। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু হাসান।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) ভবনে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে ভোট গ্রহণ শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এস এম আরাফাত শাহরিয়ার।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি সোলায়মান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ উম্মাতুল ইসলাম সিয়াম, দপ্তর সম্পাদক মুহাঃ হাসিব মিয়া। একইসঙ্গে প্রচার সম্পাদক আরহাম সাইদ,মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ নুসরাত জাহান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মোঃ নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান, মোঃ সাইফুল আলম, মোঃ মশিউর রহমান খান। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী এক (০১) বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬