বিএনসিসির সর্বোচ্চ র‍্যাংক ‘সিইউও’ পেলেন জবি শিক্ষার্থী মামুন

২৮ জানুয়ারি ২০২১, ০৯:৫৫ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি)সর্বোচ্চ র‌্যাংক সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) অর্জন করেছেন রমনা রেজিমেন্টের ২ নম্বর ব্যাটালিয়নের আলফা কোম্পানির জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট ক্যাডেট সার্জেন্ট মো. মামুন শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের শিক্ষার্থী।

২০১৮ সালের পর মো. মামুন শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি কন্টিনজেন্ট ক্যাডেট আন্ডার অফিসার পেলেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শেষ সিইউও ছিলেন মো. শামীম।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদর দপ্তরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত নেওয়াজ ও ব্যাটালিয়ন অ্যাডজুট্যান্ট মেজর কাউছার জাহান আকন্দ তাকে ক্যাডেটদের সর্বোচ্চ র‌্যাংক সিইউওর ব্যাচ পরিয়ে দেন।

আগামী ১ বছরের জন্য তিনি রমনা রেজিমেন্ট এর ২ নম্বর বিএনসিসি ব্যাটালিয়নের আলফা কোম্পানির সিইউও হিসেবে দায়িত্ব পালন করবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘তার এ প্রাপ্তিতে আমরা সকলেই আনন্দিত। জ্ঞান, শৃঙ্খলা ও একতার মাধ্যমে অন্যান্য ক্যাডেটরা সমাজ সেবা ও শিক্ষামূলক কার্যক্রমে উৎসাহিত হবে।’

সার্জেন্ট থেকে সিইউওতে পদন্নোতি হওয়ার পর মো. মামুন শেখ  বলেন, 'আমি খুবই আনন্দিত আর শুধু আনন্দ করে বসে থাকলেই আমার হবে না। এখন আমার দায়িত্ব বেড়েছে। দায়িত্ব যাতে ভালভাবে পালন করতে পারি এবং আমার মাধ্যমে যেন দেশ ও জাতির সর্বোচ্চ সফলতা আসতে পারে সেজন্য সবার দোয়া প্রার্থী।'

গত ১৩ জানুয়ারি তিনি সিইউও পদের জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদর দপ্তরে লিখিত পরীক্ষা, মহড়া, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন।

৯৫ সাইটের দায়িত্ব একজনের কাঁধে, প্রকৌশলী সংকটে রাজশাহী বিশ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে…
  • ১৪ নভেম্বর ২০২৬
রোনালদোর জন্য বিশেষ সম্মান, ৭ নম্বর জার্সি পরবেন পর্তুগালের…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950