জাককানইবি কর্মকর্তা পরিষদের সভাপতি মামুন, সম্পাদক লিমন

১৪ জানুয়ারি ২০২১, ০৫:৪৮ PM
জাককানইবি কর্মকর্তা পরিষদের সভাপতি মামুন, সম্পাদক লিমন

জাককানইবি কর্মকর্তা পরিষদের সভাপতি মামুন, সম্পাদক লিমন © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কর্মকর্তা পরিষদের ২০২১ সালের নির্বাচনে আবদুল্লাহ আল মামুন সভাপতি এবং মাহমুদুল আহসান লিমন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. হাফিজুর রহমান।

নবগঠিত কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক এবং সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান লিমন রেজিস্ট্রার দপ্তরের পার্সোনাল অফিসার। তিনি বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী।

নির্বাচনে সভাপতি প্রার্থী আবদুল্লাহ আল মামুন ভোট পান ৬১ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জোবায়ের হোসেন পান ৫৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৬১ ভোট পেয়ে বিজয়ী হোন মাহমুদুল আহসান লিমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম খলিল শান্ত পায় ৫৩ ভোট ।

নির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি পদে ফাহাদুজ্জামান মো. শিবলী, যুগ্ম সম্পাদক এনায়েত কবির আরিফ, সাংগঠনিক সম্পাদক মশিউজ্জামান খান, দপ্তর ও প্রচার সম্পাদক আশিক সিদ্দিকী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক যুথিকা পাল এবং সদস্য মো. রামিম আল করিম, রাধেশ্যাম, ফাতেহ উল আলম শিশির, তানভীর হোসাইন, দেলোয়ার হোসাইন, মোফাকখারুল ইসলাম ও মো. আল আমিন ।  

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদুল আহসান লিমন বলেন, আমাদের বিজয় কেবল ভোটের সংখ্যা ধরে নয়। এই বিজয়ের মধ্য দিয়ে সকল কর্মকর্তাদের ন্যায্য দাবীর পক্ষে অবস্থানের ভিত শক্তিশালী হয়েছে। কর্মকর্তদের ন্যায্য পাওনা, আবাসন সমস্যা সংকট নিরসন, স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ কর্মকর্তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে কর্মকর্তা পরিষদ।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল
  • ১৪ নভেম্বর ২০২৬
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950