জাককানইবি কর্মকর্তা পরিষদের নির্বাচন কাল

১৩ জানুয়ারি ২০২১, ০২:৫৯ PM

© টিডিসি ফটো

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কর্মকর্তা পরিষদের ২০২১ সালের নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচনে সর্বমোট ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। 

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১৯। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে কর্মকর্তাদের। 

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাহী প্রকৌশলী মো. জোবায়ের হোসেন এবং অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে রেজিস্ট্রার দপ্তরের পার্সোনাল অফিসার মাহমুদুল আহসান লিমন ও  একই দপ্তরের সেকশন অফিসার ইব্রাহিম খলিল শান্ত। সাধারণ সম্পাদক পদের প্রতিদ্বন্দ্বী দুজনেই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হয়েছেন ট্রেজারার দপ্তরের কর্মকর্তা ও  বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শফিকুল ইসলাম সুমন। এছাড়া নির্বাচনে অন্যান্য পদের মধ্যে রয়েছে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও ৭টি সদস্য পদ।   

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, ‘‘আগামীকালের নির্বাচন সুষ্ট ভাবে সম্পন্ন করতে আমরা প্রস্তুত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং আগামীকালই ফলাফল প্রকাশ করা হবে।’’

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের সিএসএফ দলের সদস্য তারিক এবার ছাত্রদলের …
  • ০৬ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে: ববি হা…
  • ০৬ এপ্রিল ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
close