স্বাস্থ্যবিধি মেনে ৭ কলেজের হলগুলো খোলার দাবিতে স্মারকলিপি

০৯ জানুয়ারি ২০২১, ১১:৫৯ PM
ঢাবি ও ৭ কলেজের লোগো

ঢাবি ও ৭ কলেজের লোগো © লোগো

পরীক্ষার আগে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি ৭ কলেজের আবাসিক হলগুলো খুলে দেওয়াসহ ৭টি দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। শনিবার (৯ জানুয়ারি) বিকেলে দাবিগুলো স্মারকলিপি আকারে ৭ কলেজের ফোকাল পয়েন্টের কাছে জমা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের দাবিগুলো ৭ কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি (ফোকাল পয়েন্ট) কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকারের কাছে স্মারকলিপি আকারে দেয়।

এসময় সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সরকারি কবি নজরুল কলেজের শাখার সাধারণ সম্পাদক বিপ্লব পাটোয়ারী, সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি সুহেল মৃধা ও সাধারণ সম্পাদক খোরশেদ, সরকারি বাঙলা কলেজ শাখার সাধারণ সম্পাদক আশিক ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সাধারণ সম্পাদক কাউসার আলী।

দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো— করোনা পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া, পরীক্ষার আগে স্বাস্থ্যবিধি মেনে কলেজের আবাসিক হলগুলো খুলে দেওয়া, প্রতি পরীক্ষার মধ্যে ন্যূনতম দু’দিন বিরতি দেওয়া, আবাসিক হলের শিক্ষার্থীদের ২০১৯-২০ বর্ষের হল ফি মওকুফ করা, পরীক্ষার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করা।

সংগঠনটি বলছে, করোনা পরিস্থিতিতে অধিভুক্ত এসব কলেজের সাধারণ শিক্ষার্থীরা নানা সমস্যার মধ্যে রয়েছেন। মূলত তাদের দাবিগুলো শিক্ষার্থীদের এসব সমস্যা সমাধানের লক্ষ্যে।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬