উইমেন লিডার্সের প্রশিক্ষণ পাবেন জাককানইবির ৫০ নারী শিক্ষার্থী

০৯ জানুয়ারি ২০২১, ০৭:০২ PM

© ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের সময় সংকট মোকাবেলার লক্ষ্যে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৫০জন নারী শিক্ষার্থীকে শান্তি, সামাজিক সংযোগ এবং ডিজিটাল মাধ্যমে বিদ্বেষপূর্ণ বক্তব্য ও কর্মকাণ্ড পরিহার বিষয়ে সচেতনতা তৈরির মাধ্যমে নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ দেবে করবে 'উইমেন লিডার্স'।

এই প্রকল্পটি পরিচালনা করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ বাকীবিল্লাহ। তিনি বলেন, "একজন নারী প্রশিক্ষিত-সচেতন হলে পরিবার, সমাজ, রাষ্ট্র দ্রুত সামনে এগিয়ে যাবে। সেজন্য প্রয়োজন নারীকে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্বে আনা। এই প্রকল্পের মাধ্যমে আমাদের সেই প্রচেষ্টা থাকবে।"

সম্প্রতি উইমেন লিডার্স জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের থেকে আবেদন আহ্বান করেছে। আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসমূহ:

প্রোগ্রাম এবং সময়কাল:

নির্বাচিত নারী শিক্ষার্থীরা অফলাইনে এবং অনলাইনে প্রশিক্ষণ নেবেন। সেমিনার, কনফারেন্স, প্রশিক্ষণ, ওয়ার্কশপ, লেখালেখি, প্রতিযোগিতা, ফিল্ড ভিজিট, অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদেরকে সচেতনতা তৈরির মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটানো হবে। এই কর্মসূচির সময়কাল হবে সাত মাস; জানুয়ারি-জুলাই ২০২১। নির্বাচিত ও প্রশিক্ষিত নারীরা ‘উইমেন লিডার্স পিস অ্যাম্বেসডর’ হিসেবে বিবেচিত হবেন। তারা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে কাজ করে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

যারা আবেদন করতে পারবেন-

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ‘উইমেন পিস ক্যাফের (WPC)' সাবেক ও বর্তমান সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী-সংগঠনের নারী সদস্য ও বিশ্ববিদ্যালয়ের আদিবাসী নারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর স্মার্টফোন/ ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ ব্যবস্থা থাকতে হবে।

নির্বাচিতরা যেসব সুবিধা পাবেন-

মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ, বিভিন্ন ওয়ার্কশপ এবং প্রশিক্ষণে অংশগ্রহণ, সংলাপ, সেমিনার এবং সিম্পোজিয়ামে, ইন্টারনেট ক্রয় এবং প্রোগ্রাম ভিত্তিক সম্মানী, নেতৃত্ব, প্রোগ্রাম পরিচালনা, প্রকল্প পরিচালনাসহ বিবিধ দক্ষতা অর্জনের সুযোগ, প্রতি মাসে/প্রোগ্রামে পুরস্কার এবং উপহার জয়ের সুযোগ, উইমেন লিডার্সের অনলাইন পোর্টালে নিয়মিত লেখার সুযোগ, প্রকল্প থেকে সার্টিফিকেট/প্রশংসাপত্র প্রদান করা হবে।

যেভাবে আবেদন করতে হবে-

আগ্রহী নারী শিক্ষার্থীদের উপযুক্ত এবং প্রাসঙ্গিক তথ্য প্রদান করে নিম্নলিখিত অনলাইন গুগল ফর্ম লিংকের মাধ্যমে পূরণ করতে হবে অথবা ইমেইলে পিডিএফ আকারে আবেদন প্রেরণ করা যাবে।

গুগল ফর্ম লিংক: https://rb.gy/r51nxm

অফলাইন ফর্ম লিংক: https://rb.gy/lkospy

ইমেইল: [email protected]

আবেদনের শেষ সময়: শনিবার ১০ জানুয়ারি ২০২১

প্রকল্পটি মূলত ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘নেটওয়ার্ক ফর রিলিজিয়াল অ্যান্ড ট্র্যাডিশনাল পিসমেকার্স’র আওতায় আহা (অ্যাওয়ারনেস উইথ হিউম্যান অ্যাকশন) প্রজেক্টের একটি উদ্যোগ। যেখানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে ‘ফিন চার্চ এইড’, ওয়ার্ল্ড ফেইথ ডেভেলপমেন্ট ডায়ালগ, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস: ব্রাক বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের আরো কয়েকটি প্রতিষ্ঠান।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬