স্বাস্থ্যবিধি মেনে ইবিতে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা শুরু

০৯ জানুয়ারি ২০২১, ০৬:১৪ PM
পরীক্ষার হল পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক আবদুস সালাম

পরীক্ষার হল পরিদর্শন করছেন উপাচার্য অধ্যাপক আবদুস সালাম © টিডিসি ফটো

স্বাস্থ্যবিধি মেনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হয়েছে। ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার মধ্য দিয়ে এই পরীক্ষা শুরু হয়।

শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ৪২ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালেয়র উপাচার্য অধ্যাপক আবদুস সালাম। তিনি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেন এবং বিভাগীয় শিক্ষকদের ধন্যবাদ জানান। এসময় উপাচার্যের সাথে বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুস সামাদ, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন ও বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মো. আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিলের সভায় এ পরীক্ষার সিদ্ধান্ত নেয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটির পর এ পরীক্ষা শুরু হয়।

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence