শীতার্ত মানুষের পাশে জবি রোভার স্কাউট গ্রুপ

০৭ জানুয়ারি ২০২১, ০২:১৩ PM
শীতবস্ত্র বিতরণ করছেন জবি উপাচার্য

শীতবস্ত্র বিতরণ করছেন জবি উপাচার্য © টিডিসি ফটো

‘মুজিব শতবর্ষে মানবতার পরশে, আসুন দাঁড়াই শীতার্তদের পাশে’ স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রোভার স্কাউট লিডার মো. আবু লায়েক। এছাড়াও রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মো. কামরুল হাসান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্য রোভার সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের রোভার সদস্যরা দুই শতাধিক শীতার্তদের মাঝে স্যুয়েটার, কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।

চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
close