কুভিকের সাবেক শিক্ষক আবুল খায়ের মুন্সীর ইন্তেকাল

০৭ জানুয়ারি ২০২১, ০৮:৩৫ AM
আবুল খায়ের মুন্সী

আবুল খায়ের মুন্সী © টিডিসি ফটো

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের (কুভিক) সাবেক শিক্ষক আবুল খায়ের মুন্সী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ৮টার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত শুক্রবার হার্ট অ্যাটাক করার পর তাকে প্রথমে কুমিল্লার দুইটি বেসরকারি হাসপাতালের সিসিইউ ও ওইদিন রাত সাড়ে ৮টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। একইসাথে কিডনি বিকল ও ফুসফুসে মারাত্মক সংক্রমণের কারণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পরিবার তার মৃত্যুতে গভীর শোকাহত। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূঁইয়া।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টায় ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখা মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জোহর গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিওর ম্যাথমেটিক্সে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন আবুল খায়ের মুন্সী। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন।

আবুল খায়ের মুন্সী ২২তম বিসিএসে শিক্ষা ক্যাডারে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের গণিত বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের মার্চে ডেপুটেশনের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে (মাউশি) বদলি হন। সেখানে তিনি কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল
  • ১৪ নভেম্বর ২০২৬
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950