ইবি সিআরসি’র নেতৃত্বে মনির-বৃষ্টি

০৬ জানুয়ারি ২০২১, ০৭:৩০ PM
উম্মে সালমা বৃষ্টি (ডানে) এবং ইবনে মনির হোসেন

উম্মে সালমা বৃষ্টি (ডানে) এবং ইবনে মনির হোসেন © টিডিসি ফটো

পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এতে মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ইবনে মনির হোসেন সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের উম্মে সালমা বৃষ্টি সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী ১ বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (৬ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাসেল আহমেদ রাজু ও সাধারণ সম্পাদক হাসান আল সাহাব স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এসব তথ্য জানানো হয়।

নতুন কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি সাফায়েত হোসেন, নিশাত হাসান এবং বাংলা বিভাগের আলী আরমান রকি ও আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে চঞ্চল মণ্ডল, শাখাওয়াত হোসেন ও শ্যাম সরকার, সাংগঠনিক সম্পাদক মুহাইমিনুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি।

প্রচার সম্পাদক রনি, উপ-প্রচার সম্পাদক উজ্জ্বল হোসাইন, আবদুল্লাহ পারভেজ, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান আকাশ, উপ-অর্থ সম্পাদক মাহাদি হাসান নিশাদ, দপ্তর সম্পাদক জুবায়ের রহমান ও উপ-দপ্তর সম্পাদক বাসুদেব মণ্ডল ।

উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয়। পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি।

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence