নানা আয়োজনে কুবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০৬ জানুয়ারি ২০২১, ০১:৫৯ PM
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীরা

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীরা © টিডিসি ফটো

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগ। পতাকা উত্তোলন, আনন্দ র‌্যালি, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ ও কেক কেটে দিবসটি পালন করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সোমবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয়। র‌্যালি শেষে কেক কেটে দিবসটি উদযাপন করে শাখা ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মো: রশিদুল ইসলাম শেখ, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ জুলহাস মিয়া, প্রক্টর ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল
  • ১৪ নভেম্বর ২০২৬
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950