ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে জবি শিক্ষার্থীদের ‘স্টোরি অফ এ স্টোন’

০৫ জানুয়ারি ২০২১, ১০:২৭ PM

© সংগৃহীত

আসন্ন ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের নির্মিত মাইক্রো ফিল্ম ‘স্টোরি অফ এ স্টোন’। আগামী ২৩ জানুয়ারি বিকাল ৫টায় চলচ্চিত্রটি শাহবাগ কেন্দ্রীয় পাঠাগারের অডিটোরিয়ামে প্রদর্শিত হবে।

এর আগে দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সুনাম অর্জন করলেও এবারই নিজ দেশে প্রথম চলচ্চিত্রটি এত বড় আসরে প্রদর্শিত হবে। চলচ্চিত্রটি উৎসবের ‘শর্ট এন্ড ইনডিপেন্ডেন্ট সেকশন’ এ লড়াই করবে। ৬০ সেকেন্ডের এই চলচ্চিত্রটি উৎসবের সবচেয়ে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র।

চলচ্চিত্রটির পরিচালক ছিলেন রওনাকুর সালেহীন, সহকারী পরিচালক সাদমান শিহির, চিত্রগ্রাহক ধ্রুব সেন। তারা তিনজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী। এছাড়াও সম্পাদনা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান আল মিরাজ আর স্টোন আর্টিস্ট ছিলেন শিশির আহমেদ। তারা যথাক্রমে সঙ্গীত ও চারুকলা বিভাগের শিক্ষার্থী।

মাইক্রো ফিল্মটি সম্পর্কে পরিচালক রওনাকুর সালেহীন বলেন, জগতে কিছুই অপ্রয়োজনীয় নয়। আপনি কোনো বস্তুকে অপ্রয়োজনীয় মনে করে উপেক্ষা করতেই পারেন তবে সেই বস্তুর অবশ্যই গুরুত্ব রয়েছে হয়ত ভিন্ন কোনো ব্যক্তি বা সমাজের কাছে। উচ্চতর দর্শন ও দৃষ্টিকোণ দিয়ে পর্যবেক্ষণ করলে সামান্য একটি পাথরেও শিল্প খুঁজে পাওয়া যায়।

চলচ্চিত্রটির সহকারী পরিচালক সাদমান শিহির বলেন, আমাদের চিন্তা ছিলো খুব অল্প সময়ের মধ্যেই ব্যতিক্রম কিছু করা। চলচ্চিত্রটি মাত্র ৬০ সেকেন্ড হলেও এর ভাবার্থ অন্যসব ৬০ মিনিটের চলচ্চিত্রের চেয়ে কোনো অংশেও কম নয়। এর আগেও বেশ কয়েকটি প্রদর্শনিতে দর্শক ও সমালোচক উভয়ই আমাদের এই ব্যতিক্রমী গল্পটিকে পছন্দ করেছেন। সবাই আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই চলচ্চিত্রটির প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, ৬০ সেকেন্ড ফিল্ম ফেস্টিভাল ব্যানারে ব্যাংকক, ড্রিম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল কলকাতা, খুলনা ইউনিভার্সিটি ইনডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালে দর্শকদের মন জয় করার পাশাপাশি পাকিস্তান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ৬০ সেকেন্ড ক্যাটাগরিতে ফাইনালিস্ট হবার গৌরব অর্জন করে।

১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ৭২টি দেশের বিভিন্ন ধাঁচের মোট ২২৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬