শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অব্যাহতি

০৫ জানুয়ারি ২০২১, ০৩:৩৭ PM

© টিডিসি ফটো

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিনকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে রেজিষ্ট্রারের দাবি, নানা অনিয়ম দুর্নীতির পথকে সুগম এবং শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট নয়ছয় করতে এই অব্যাহতি দেয়া হয়েছে। 

অব্যাহতিপ্রাপ্ত রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিন বলেন, টেন্ডার ড্রপ, ট্রেজারারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পার্টটাইম কাজ, নিয়োগসহ নানা অনিয়ম করতে না দেয়ায় এবং সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকল তথ্য চলে যাবার ভয়ে আমাকে অব্যাহতি দিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল্লাহ খান বলেন, তাকে অব্যাহতি দেয়া হয়েছে। আমি তাকে প্রেষণায় নিয়োগ দিয়েছি। আবার প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় আইনগত ব্যবস্থায় অব্যাহতি দিয়েছি।

তিনি আরও বলেন, অনেক দিন থেকেই নেত্রকোনাবাসী তার প্রতি বিরক্ত। ইউজিসি ও পরিকল্পনা মন্ত্রণালয়সহ আরো অনেকেই বিরক্ত নানা আচরণে। সিন্ডিকেটও বিষয়টি অবহিত আছেন।

অব্যাহতিপ্রাপ্ত রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিন আরও বলেন, প্রথমত গত বৃহস্পতিবার টেন্ডার আহ্বান করা হয়েছে। পরে আমাকে অব্যাহতি দিয়েছে। কারণ বেশ কিছু গোপনীয় বিষয় থাকে। এগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানিয়ে দিলে সে অনুযায়ী টেন্ডার সাবমিট করবে। একটি বড় অংকের লেনদেনের মাধ্যমে কাজ পাবে লিয়াজুকারী প্রতিষ্ঠান। 

এসব অভিযোগ সংক্রান্ত প্রশ্ন করলে উপাচার্য বলেন, এসব তো বলবেই। টেন্ডার শুরু হয়েছে। আপনারা কাজ দেখতে পাবেন দ্রুতই। এলাকার দীর্ঘদিনের স্বপ্ন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। দুই একজনের কারণে তা নস্যাৎ হতে দিতে পারি না। আমাকে মহামান্য প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছেেন, তাই এ পদ ও বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদা ধরে রাখতে হবে আমাকে।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬