অ্যাওয়ার্ড পেল জবি রোভার স্কাউট গ্রুপ

০৪ জানুয়ারি ২০২১, ১০:২৩ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ  স্কাউটস এর জাতীয় সদরদপ্তর কর্তৃক প্রদানকৃত অ্যাওয়ার্ড অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রোভার স্কাউট গ্রুপ। প্রাকৃতিক দূর্যোগে ও মানবতার সেবায় কাজের সম্মাননা স্বরুপ সোমবার (৪ জানুয়ারি) এ অ্যাওয়ার্ড ঘোষণা করে বাংলাদেশ স্কাউটস।

জানা যায়, এবছর জবি থেকে এনামুল হাসান কাওছার, সাদিয়া আখতার, মোল্লা মামুন হাসান, নবাব হোসেন, সাজেদা আক্তার সাথীকে 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' প্রদান করা হয়েছে। এছাড়া এ অ্যাওয়ার্ডের পরের ধাপ 'নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' পেয়েছেন মো. আহসান হাবিব।

এ ব্যাপারে জবি রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিলের সদ্য সাবেক সিনিয়র রোভারমেট ও সাবেক সভাপতি মো. আহসান হাবীব বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও মানবতার সেবায় নিয়োজিতদের প্রতিবছর কাজের সম্মাননা হিসেবে স্কাউটের সদর দপ্তর থেকে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়। এরপরের ধাপ হলো স্কাউটসের সর্বোচ্চ সম্মানীয় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড।

তিনি আরও বলেন, এ পর্যন্ত জবি থেকে মোট ৩০ জন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে যা বাংলাদেশের যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ে বেশি। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেতে আজকের অ্যাওয়ার্ড দুইটি আমাদেরকে গ্রুপকে অনুপ্রেরণা দিবে।

উল্লেখ্য, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের পরের ধাপে কাজের ধারাবাহিকতায় নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করায় হয়। এরপর রোভার স্কাউসের সর্বোচ্চ সম্মাননা হিসেবে 'প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড' প্রদান করা হয়।

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের পছন্দ আইসিডিডিআর,বি মডেল
  • ১৪ নভেম্বর ২০২৬
সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজু…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950