কুভিকসাসের নতুন সাধারণ সম্পাদক সুফিয়ান

০৪ জানুয়ারি ২০২১, ০৮:০৭ AM

© টিডিসি ফটো

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)-এর নতুন সাধারণ সম্পাদক হিসেবে আবু সুফিয়ান রাসেলকে নির্বাচন করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান ও সভাপতি আশিক ইরানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় কুভিকসাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ বর্ষের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আকাশের ব্যস্ততার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। তাই সহ সভাপতি আবু সুফিয়ান রাসেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হলো।

আবু সুফিয়ান রাসেল ইতোপূর্বে সাধারণ সদস্য, কার্য নির্বাহী কমিটির সদস্য, দপ্তর সম্পাদক ও সহ- সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলা সাহিত্য স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত। বাংলা বাজার, বাংলাদেশ জার্নাল, দৈনিক আমাদের কুমিল্লা ও সাপ্তাহিক আমোদ পত্রিকায় সংবাদকর্মী হিসাবে আছেন।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬