চিরনিদ্রায় সমাহিত ইবি ছাত্রী সুহা

০৩ জানুয়ারি ২০২১, ০৮:১৫ PM
ফাবিহা সুহা

ফাবিহা সুহা © ফাইল ফটো

বাবা-মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফাবিহা সুহার দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার বাদ জোহর নিহতের নিজ বাড়ির ওয়াজের আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ঝিনাইদহ জেলা কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত করা হয়।

তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সুহার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কচাতলা মোড় এলাকায়। তিনি ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ সেলিমের মেয়ে।

সুহার মামা আনোয়ারুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তার জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এ পরিবারের অপুরণীয় ক্ষতি নেমে এসেছে। সুহার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন।

এর আগে গতকাল শনিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় নিজ বাড়িতে আত্মাহত্যা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাবিহা সুহা।

প্রতিবেশীদের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেহেদী হাসান জানান, তার খালার বিবাহ বিচ্ছেদের পর থেকে বাড়িতে থাকা খালাতো বোনকে নিয়ে মায়ের সাথে প্রতিনিয়ত কথা কাটাকাটি হত সুহার। সুহার অভিযোগ ছিল মা তাঁর থেকে তাঁর খালাতো বোনকে প্রাধান্য দিত। এসব নিয়ে সুহা ও তাঁর বাবার সাথে তাঁর মায়ের প্রায় ঝামেলা হতো।

তিনি জানান, সর্বশেষ গতকাল শুক্রবার তাঁর মা তাঁকে বকাঝকা ও মারধর করেন। এ নিয়ে তাঁর বাবা-মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহ ও মায়ের উপর অভিমান থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের।

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence